রাজ্জাকের আরও কিছু আছে
ওয়ানডেতে বাংলাদেশের সফলতম বোলার
তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন কাল
বাংলাদেশের আর কোনো বোলারের যেখানে একবারের বেশি এই কৃতিত্ব নেই
জেমি সিডন্স সংবাদ সম্মেলনে আসেননি
এলে জানা যেত রাজ্জাক-সাকিবের বোলিংয়ের চেয়েও রকিবুল-জুনায়েদের ব্যাটিংকে তিনি এই ম্যাচের বড় প্রাপ্তি মনে করছেন কি না! বাংলাদেশ দলের আশপাশে থাকলেই যে কেউ জেনে যাবেন দুজনই সিডন্সের খুব পছন্দের ব্যাটসম্যান
দুজনই হাফ সেঞ্চুরি পেয়েছেন
প্রথম ম্যাচের মতো কোনো দুর্ঘটনার আশঙ্কাও উড়ে গেছে তাঁদের ৭২ রানের জুটিতেই
সিডন্স তো খুশি হবেনই
তার চেয়েও বেশি খুশি হওয়ার কথা বাংলাদেশের ৩ ও ৪ নম্বরের রান করা সম্ভব কি না এই সংশয়ের অবসান হওয়ায়!
জুনায়েদের জন্য তো বড় একটা লাইফ লাইনও ৫৩ রানের এই ইনিংস
সে জন্য চিগুম্বুরার কাছে তাঁর অসীম কৃতজ্ঞতা
মিড অফে সহজ ক্যাচ ফেলে দিয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক
১ রানে ভাগ্যের এই ছোঁয়া না পেলে জুনায়েদের তৃতীয় ম্যাচে খেলা বড় একটা সংশয়ের আবর্তেই পড়ে যেত
গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ৭ ইনিংসে সর্বোচ্চ ৩১
দলে ফিরে একটি ব্যর্থতাতেই যদি আশরাফুলকে আবার বসিয়ে দেওয়া হয় তা হলে শুধুই ব্যাটিংসর্বস্ব জুনায়েদের ক্ষেত্রে কেন অন্য বিচার—এই প্রশ্ন কিন্তু উঠেই গিয়েছিল
দ্বিতীয় ওয়ানডে শুধু জয়ই দিল না দিল এমন অনেক প্রশ্নের উত্তরও
শুধু যে একটি প্রশ্নের উত্তর পাওয়া গেল না সেটিকেও রাখতে পারেন প্রাপ্তির খাতায়
আজ কি আপনার একাদশ খেলেছে—প্রশ্নে সাকিব আল হাসান মৃদু হেসে বললেন নেক্সট কোয়েশ্চেন প্লিজ
অধিনায়ককে যে কখনো কখনো কূটনৈতিকও হতে হয় সাকিব তা হলে বুঝছেন!
বিশেষ প্রতিবেদন
প্রবাল-শৈবাল নিধন চক্র সক্রিয়
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন এলাকায় আইন অমান্য করে প্রবাল-শৈবাল আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে একটি চক্র
দ্বীপের বিভিন্ন এলাকায় শ্রমিক নিয়োগ করে আহরণ করা হচ্ছে এসব প্রবাল-শৈবাল
আর তা শিশু-কিশোরদের দিয়ে প্রকাশ্যে দিনদুপুরে এবং দ্বীপের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে
এতে ভয়াবহ হুমকির মুখে পড়েছে সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ
বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়তন ৫ দশমিক ৯ বর্গকিলোমিটার
দ্বীপটি শাহপরীর দ্বীপের বদরমোকাম থেকে প্রায় নয় কিলোমিটার প্রশস্ত চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন
দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর
পূর্বে মিয়ানমারের সীমানা মাত্র ৪ দশমিক ৫ কিলোমিটার দূরে
সেন্ট মার্টিনের জলভাগ সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর
পরিবেশ অধিদপ্তরের সূত্রমতে দ্বীপের উপকূলীয় জলরাশিতে রয়েছে প্রবাল ও শৈবালের সুন্দর সমন্বয় যা দেশের অন্য কোথাও দেখা যায় না
এখানে রয়েছে ৬৮ প্রজাতির প্রবাল
এর মধ্যে ১৯ প্রজাতির জীবাশ্ম ৩৬ প্রজাতির শক্ত ও ১৩ প্রজাতির নরম প্রবাল
রয়েছে ১৯১ প্রজাতির শামুক-ঝিনুক ১০ প্রজাতির কাঁকড়া ২৩৪ প্রজাতির মাছ ও ১৫৩ প্রজাতির শৈবাল
এ ছাড়া রয়েছে চুনাপাথর জীবাশ্মযুক্ত বেলেপাথর কনগ্লোমারেট শিলা চুনাযুক্ত বেলেপাথর খোলসযুক্ত চুনপাথর ও ঝিনুক পাহাড়
সৈকতে রয়েছে বিশাল শিলের চর
সরেজমিনে সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিশাল সৈকত এলাকার পাশাপাশি জেটি ঘাট পূর্বপাড়া দক্ষিণপাড়া উত্তরপাড়া কোনারপাড়া পশ্চিমপাড়া মাঝরপাড়া আশ্রয়ণ ছেঁড়াদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে নির্বিচারে প্রবাল-শৈবাল আহরণ করা হচ্ছে
চোরাচালানি চক্রের নিয়োগ করা শ্রমিকেরা এসব আহরণ করে এলাকার বিভিন্ন কেয়া বন ও জঙ্গলে নিয়ে বস্তায় ভরে মজুদ করে
পরে সমুদ্রপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়
এই চক্রের সদস্য হিসেবে ১১ জনের নাম জানতে পেরেছে পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়
তাঁরা হলেন সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়ার মোস্তাক আহমদ কালা মিয়া মনির হোসেন নুরুল হক আব্দুর রজব মবিয়া খাতুন আবদুস সালাম ও জাফর আহমদ কোনারপাড়ার আবদুর রাজ্জাক পশ্চিমপাড়ার বদিউল আলম ও সেলাক আহমদ
দেখা গেছে বেশ কিছু শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের লোক প্রকাশ্যে ফেরি করে প্রবাল-শৈবাল শামুক ও ঝিনুক পর্যটকদের কাছে বিক্রি করছে
এ ছাড়া দ্বীপের সৈকত এলাকায় বিভিন্ন ধরনের দোকানেও এসব প্রবাল-শৈবাল শোপিস হিসেবে বিক্রি হচ্ছে
প্রবাল-শৈবাল বিক্রিতে নিয়োজিত ফরিদা বেগম জ্যোৎস্না আকতার ও ছেঁড়াদিয়া এলাকার ব্যবসায়ী নুরুল হোসাইন জানান তাঁদের ছবি সংবাদপত্রে প্রকাশিত হলে তাঁরা প্রবাল-শৈবাল বিক্রি করতে পারবেন না
ছবি না তোলার অনুরোধ করেন তাঁরা
তাঁরা জানান বড় মামু আমাদের দিয়ে এগুলো বিক্রি করাচ্ছে
বিক্রির পর শতকরা ২৫ টাকা হারে কমিশন দেওয়া হয়
এতে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়
বড় মামুর নাম জানাননি তাঁরা
তাঁদের এ বিক্রিতে বাধা দেয় না পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান প্রথম আলোকে বলেন আগে প্রচুর পরিমাণে প্রবাল-শৈবাল আহরণ করা হলেও এখন দ্বীপের মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা দেখা দিয়েছে
তা ছাড়া দ্বীপে পরিবেশ অধিদপ্তরের লোকজন নামমাত্র আছে কাজে নেই
চেয়ারম্যান জানান ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী প্রবাল-শৈবাল আহরণের জন্য স্থানীয় কয়েকজনকে দাদন দিয়ে পাচারকাজে উৎসাহিত করছে
প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতেও সাহস পাচ্ছে না
আইনে নিষিদ্ধ উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার্থে পরিবেশ অধিদপ্তর ১৯৯৫ সালে কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত ও সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করে
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে গেজেট ১৯৯৯ সংকটাপন্ন ওই এলাকায় প্রবাল শৈবাল শামুক ঝিনুক সংগ্রহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে
নিষিদ্ধ করা হয়েছে মাছ কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতিকারক যেকোনো ধরনের কাজ পাথুরে ও প্রবাল শিলা আহরণ যেকোনো নির্মাণকাজে পাথুরে ও প্রবাল শিলার ব্যবহার
এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানাসহ উভয় দণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে
অভিযুক্ত ব্যক্তিদের ভাষ্য প্রবাল-শৈবাল পাচারে অভিযুক্ত মোস্তাক আহমদ আবদুস সালাম আবদুর রাজ্জাক ও জাফর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা প্রবাল-শৈবাল পাচারের অভিযোগ অস্বীকার করেন
তাঁরা বলেন স্থানীয় জেলেদের জালে আটকে পড়া প্রবাল-শৈবালগুলো রোদে শুকিয়ে কিছু টাকার বিনিময়ে পর্যটকদের কাছে বিক্রি করা হয়
কর্মকর্তাদের বক্তব্য পরিবেশ অধিদপ্তরের টেকনাফ দপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন প্রবাল সমুদ্রের মাছের অভয়াশ্রম হিসেবে কাজ করে
ছোট ছোট মাছ বড় আগ্রাসী মাছের কবল থেকে রক্ষা পেতে প্রবালে আশ্রয় নেয়
অপরদিকে শৈবাল বালুচর ও ভূমি গঠনে সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
প্রবাল-শৈবাল আহরণ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
আমিনুল হক বলেন প্রবাল-শৈবাল আহরণকারী ১১ সদস্যের ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনে তালিকা পাঠানো হয়েছে
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো কামাল হোসেন জানান চক্রটি সৈকত এলাকায় ছোট ছোট ছেলেমেয়েকে দিয়ে প্রবাল-শৈবাল বিক্রি করাচ্ছে
মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলছে
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার্থে প্রবাল-শৈবাল শামুক ঝিনুক আহরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে
প্রবাল-শৈবাল আহরণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়েছে
ইউএনও জানান প্রবাল-শৈবাল পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেন্ট মার্টিনে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে
সম্পদের হিসাব দিতে বিচারপতিদের প্রতি আহ্বান
সাবেক প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের সম্পদের বিবরণ দিতে বলেছেন
তাঁদের মধ্যে কেউ কেউ বিবরণী দিয়েছেন কেউ কেউ দেননি
আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের আমন্ত্রণ জানাব আপনারাও সম্পদের হিসাব দেবেন
নিম্ন আদালতের বিচারকরা বিবরণী দেবেন আমরা দেব না—তা গ্রহণযোগ্য নয়
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন-এর ২১তম বার্ষিক সাধারণ সম্মেলনে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এ কথা বলেন
বিচারপতি এস কে সিনহা আরও বলেন বিচার বিভাগের ওপর অনেক আঘাত আসছে
এটা সমাজের জন্য মঙ্গলজনক নয়
আইন নিরপেক্ষ ও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে
কলমের মাধ্যমে এমন বার্তা পৌঁছে দিতে হবে যাতে যিনি হেরে যান তিনিও যেন বুঝতে পারেন ন্যায়বিচার হয়েছে
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ আক্তার নাসরিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো মোজাম্মেল হোসেন এস কে সিনহা হাইকোর্ট বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা অ্যাসোসিয়েশনের মহাসচিব শারমিন নিগার বক্তব্য দেন
সোনাজয়ী অ্যাথলেট মাহাবুব আলম সড়ক দুর্ঘটনায় নিহত
সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহাবুব আলম ৩৫ আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
তাঁর  লাশ এখন ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহরিয়ার হোসেন জানান আজ ভোরে কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে অ্যাথলেট মাহাবুব আলম ঢাকায় যাচ্ছিলেন
কাচপুর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়
এতে ঘটনাস্থলেই মাহাবুব আলমের মৃত্যু হয়
এ সময় মাইক্রোবাসে থাকা অ্যাথলেটিক ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও গাড়ির চালক আহত হন
অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান মাহাবুব আলম ১৯৯৫ সালের সাফ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেন
১৯৯৯ সালের সাফ গেমসে তিনি রৌপ্য পদক পান
তিনি আরও জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াহিয়ার আমন্ত্রণে গতকাল তিনি কুমিল্লায় তাঁর ভাইয়ের বাসায় যান
প্রাথমিক চিকিত্সা শেষে মোহাম্মদ ইয়াহিয়া রাজধানীর রায়েরবাজারে তাঁর বাসায় চলে গেছেন
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানান নিহত মাহাবুব আলম বাংলাদেশের দ্রুততম মানব ছিলেন
তিনি বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন
তিনি বর্তমান ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য
তাঁর বাড়ি কিশোরগঞ্জে
প্রসঙ্গত এর আগে ১০০ মিটার স্প্রিন্টে সাফ গেমসে দুবারের সোনাজয়ী শাহ আলম সড়ক দুর্ঘটনায় নিহত হন
